Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ১১:১১:০৬ পিএম
ডুমুরিয়ায় বিশ্ব হাত ধোয়া  দিবস উদযাপন

ডুমুরিয়া প্রতিনিধি : ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ইন্সট্রাক্টর মোসলেম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শতাধিক শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকেরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)