Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ১১:১০:১৫ পিএম
ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে  চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আশিকুজ্জামান (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহত যুবকের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনুমানিক রাত ১২টার দিকে সোনাকুড় গ্রামের আছিরউদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে মরহুম আমিনউদ্দীনের ছেলে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম (৫০), ফজলুর রহমান (৪৫), নজরুলের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (দা) নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর চালায়। স্বজনরা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে আশিকুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পিতা আছির উদ্দিন (৭০) জানান-২৭ অক্টোবর সকালে বাড়িতে সকালের খাবার খাচ্ছিলেন, ওই সময় আইনুদ্দীনের ছেলে নজরুল ইসলাম শাবল নিয়ে ঘরে প্রবেশ করে আচমকা আছিরউদ্দিনকে শাবল দিয়ে আঘাত করলে বাম হাতে মারাত্মক জখম হয়। চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি হলে তাকে সদরে পাঠিয়ে দেয়। আহত আছির রিপোর্ট নিয়ে ঝিকরগাছা থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে থানার এস আই রবিউল ইসলাম আসেন। বিষয়টি জমিজমা সংক্রান্ত হওয়ায় উভয় পক্ষের শান্ত থাকার পরামর্শ দেন। এদিকে সকালে আছির উদ্দিন বড় ছেলে আশরাফুলকে মারধর করে এবং ছোট ছেলেকে মারার হুমকি দেয়। আশিক কর্মস্থল থেকে বাড়ি ফিরলে বিষয়টি জানতে পারলে উত্তেজনা বাড়তে থাকে। পুলিশ চলে গেলে উভয় পক্ষের উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। অত:পর গভীর রাতে বিয়োগান্তক ঘটনা ঘটে। এস আই রবিউল জানান, তিনি অভিযোগের প্রেক্ষিতে জমিজমা সংক্রান্ত হওয়ায় তিনি ১০৭ ধারায় উভয় পক্ষের বিরুদ্ধে প্রকিউশন দাখিল করেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান- খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় হত্যা মামলা হয়েছে। ঝিকরগাছা থানার মামলা নম্বর ২১ । এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত দু’জন আসামি গ্রেফতার করা হয়েছে ১ নম্বর দেলোয়ারা খাতুন (৭৫) স্বামী আইনুদ্দিন ও ফজলুর রহমান পিতা আইনুদ্দিন, উভয় ঠিকানা সোনাকুড়, ঝিকরগাছা, যশোর। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত আশিকের ময়না তদন্ত শেষে গতকাল বুধবার পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)