Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ১১:০৯:২৬ পিএম
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি : কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে বিএমবি উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু মেধা থাকলেই চলে না, সফল হতে হলে কঠোর পরিশ্রমীও হতে হবে; মেধা ও পরিশ্রমের সঠিক সমন্বয়েই সফলতা আসে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের এই চার বছর যত বেশি পরিশ্রম করবে, ভবিষ্যৎ জীবন ততটাই সহজ হবে। মা-বাবার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এই পৃথিবীতে কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, এমন কিছু অর্জন করতে হবে যেন বাবা-মায়ের মাথা সবসময় উঁচু থাকে। সবশেষে, বায়োকেমিস্ট্রি বিভাগকে একটি শক্তিশালী ডিপার্টমেন্ট হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী নিজেদের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান।” বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “তোমরা কখনো স্বপ্নের কোনো বাউন্ডারি দেবে না; পারিবারিক সীমাবদ্ধতা কখনোই সফলতার বাধা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ থেকে ভালো দিকগুলো বেছে নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আজ আমরা চলে গেলেও তোমাদের সিভিতে সারাজীবন লেখা থাকবে তোমরা যবিপ্রবির শিক্ষার্থী। তাই যবিপ্রবির সুনাম ও ভাবমূর্তি রক্ষায় তোমাদের সবসময় বুক ফুলিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সকলের যৌথ প্রচেষ্টায় যবিপ্রবি একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।” বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ প্রমুখ। অনুষ্ঠানে বিএমবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)