Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাশিমপুরকে হারিয়ে ফাইনালে অভয়নগর

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ০৮:৫৯:৩৭ পিএম
হাশিমপুরকে হারিয়ে  ফাইনালে অভয়নগর

খাজুরা (যশোর) প্রতিনিধি : নির্ধারিত সময়ের ১৭ মিনিটে উইংগার নাজমুলের গোলে ১-০ তে এগিয়ে ছিল অভয়নগর একাদশ। ২৮ মিনিটে ডিফেন্ডার জাবিরের গোলে ঘুরে দাঁড়িয়ে ১-১ এ সমতা ফেরায় হাশিমপুর একাডেমি। এরপর ৪৩ মিনিটে একই দলের ফরোয়ার্ড বাপ্পীর গোলে ব্যবধান বাড়ে। কিন্তু ৫২ মিনিটে সমতা ফেরান অভয়নগরের ফরোয়ার্ড রিয়াজুল। অমিমাংসিত ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে যশোরের অভয়নগর ফুটবল একাদশ ৪-৩ গোলে সদর উপজেলার হাশিমপুর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। শনিবার বিকেলে যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল ছিলো এটি। চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান। বিশেষ অতিথি ছিলেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল জব্বার বিশ্বাস। এ সময় অতিথিরা বিজয়ী দলের গোলরক্ষক বাবুর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি ইমরুজ্জামান। আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে মাগুরার স্মিতা মুমু ফুটবল একাদশ ও যশোরের অভয়নগর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ এক লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ ৮০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)