Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় নাগরিক জোটের মানববন্ধন

এখন সময়: রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ১১:১৭:৫০ পিএম
মাগুরায় নাগরিক জোটের  মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মাগুরা পৌরসভায় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের নতুন উৎস কর বৃদ্ধি দিনান্ত ক্লাবে অফিসার্স ক্লাবে রূপান্তরিত এবং নোমানী ময়দানে শহীদ মিনার তৈরীর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন নাগরিক জোটের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। শনিবার ৩১ অক্টোবর সকাল ১১টায় মাগুরা পৌরসভার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নাগরিক জোট, মাগুরা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে দাবি সমুহ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা অবস্থায় সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। নতুন করে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স কারও ক্ষেত্রে ৪০ শতাংশ, আবার কারও ক্ষেত্রে প্রায় ৩০০ গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া ট্রেড লাইসেন্সের সঙ্গে নতুন উৎস কর যুক্ত করায় ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বক্তারা অবিলম্বে অযৌক্তিকভাবে বাড়ানো হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের নতুন উৎস কর প্রত্যাহারসহ ঐতিহাসিক নোমান ময়দানে শহীদ মিনার নির্মাণ এবং দিনান্ত ক্লাবকে অফিসার্স ক্লাবে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি তোলেন তাঁরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)