Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ঝিকরগাছার শীর্ষে

এইচএসসি’র ফলে যশোরের দ্বিতীয় সেরা আকিজ কলেজিয়েট স্কুল

এখন সময়: রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ১০:১৬:১৩ পিএম
এইচএসসি’র ফলে যশোরের দ্বিতীয়  সেরা আকিজ কলেজিয়েট স্কুল

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে যখন ফল বিপর্যয় তখনও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠানটিতে এবার পাশের হার ৯৭ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ২৯ শিক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও একজনের অনুপস্থিতিতে অংশ নেয় ৯৯ জন। এরমধ্যে ২৯ জন জিপিএ-৫ এবং ৪৭ জন এ গ্রেডসহ পাশ করে ৯৭ শিক্ষার্থী। ফেল করেছে দুজন। আকিজ কলেজিয়েট স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে ৬৪, মানবিক বিভাগ থেকে ২৫ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৯ জন জিপিএ-৫সহ পাস করেছে ৬২ জন। মানবিক বিভাগ থেকে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৯ শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া ১০ জনই বিভিন্ন গ্রেডে পাস করেছে। এরমধ্যে একজন জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে ঝিকরগাছা উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে আকিজ কলেজিয়েট স্কুল। এছাড়া যশোর জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার কলেজপর্যায়ের ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলে শীর্ষে রয়েছে আকিজ কলেজিয়েট স্কুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ। এই প্রতিষ্ঠানে পাসের হার ৬৯.০৪ শতাংশ। এরমধ্যে জিপি-৫ পেয়েছে ১৫ জন, ১৯৭ পরীক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে ৬৮ জন। অপরদিকে যশোর জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আকিজ কলেজিয়েট স্কুল। প্রথম হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। এই প্রতিষ্ঠানে পাসের হার ৯৭.৬২ শতাংশ। ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপি-৫ পেয়েছে ২৯১ জন। ফেল করেছে ১৭ জন। আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, আকিজ কলেজিয়েট স্কুলে ধারাবাহিক সাফল্যের প্রধান কারণই হলো শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত রাখা, কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা। আমাদের শিক্ষকবৃন্দের কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ এই সফলতার মূল ভিত্তি। তিনি বলেন, প্রতিষ্ঠানের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিনের গঠনমূলক নির্দেশনা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার ফলে মফস্বলে অবস্থিত হয়েও আকিজ কলেজিয়েট স্কুল এসএসসি, এইচএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি আরও বলেন, সত্যিকথা বলতে করোনাকালীন সময় থেকে শিক্ষার্থীদের মানসিকতায় ব্যাপক নেতিবাচক পরিবর্তন হয়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিত রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। শ্রেণিকক্ষকে শিক্ষার মূল কেন্দ্র না করতে পারলে ফলাফল উন্নয়ন সম্ভব হবে না। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার নাভারণে ১৯৯১ সালে স্থাপন করেন আকিজ কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এসএসসি, এইচএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সেরাদের তালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)