Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সমন্বয়সভা

এখন সময়: রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ১০:১৫:৫৯ পিএম
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি  ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সমন্বয়সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের সকল কাজের মূল্য বৃদ্ধির জোর দাবি জানিয়ে বলেন, বিগত ২০১৪ সালের পর নতুন করে কোন কাজের মূল্য বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ এক যুগ ধরে পূর্বে মূল্য তালিকা অনুযায়ী কাজ চলছে। এ সময়ের মধ্যে দফায় দফায় শ্রমিকের মজুরী বৃদ্ধি পেয়েছে। পূর্বে ২০১৪ সালে একজন শ্রমিকের মজুরী ছিল ২০০ টাকা বর্তমানে একজন শ্রমিকের মজুরী দিতে হয় ৫০০ থেকে ৭০০ টাকা। এমনি ভাবে পরিবহন খরচ সহ সকল ধরণের খরচ দফায় দফায় বৃদ্ধি পাওয়া দিনের পর দিন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকসান গুনতে হচ্ছে। এমতাবস্থায় নেতৃবৃন্দ কাজের মূল্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের সভাপতি এম এ সিদ্দিক সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপদেষ্টা গোলাম মোস্তাফা, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহবাজ আলী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ। সমন্বয় সভা পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল বাশার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)