Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য দুই শিক্ষার্থীর আত্মহত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৯:১০:৪১ পিএম
মাগুরায় এইচএসসি পরীক্ষায়  অকৃতকার্য দুই শিক্ষার্থীর  আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন(১৯) এবং একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরিবারের সদস্যদের অগোচরে শনিবার বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটের দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় এক পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)