Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় উপকূল দিবস পালিত

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ১০:১০:১৩ পিএম
পাইকগাছায় উপকূল  দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আয়োজনে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন বাজার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেনে, কবি ও ছড়াকার অ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,সমাজ সেবক শেখর রজ্ঞন ভদ্র। আলোচনা সভায় বক্তৃতা করেন রাবেয়া বেগম,উৎপল কর্মকার, গনেশ দাশ, আলম গাজী, আরিফুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)