শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা স্কুলপাড়া এলাকার মৃত ওহেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), একই গ্রামের সামছুদ্দিন মোড়লের ছেলে আমির হোসেন (৫০), ঢাকার গেন্ডারিয়া থানার ধুপখোলা মাঠ এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে শাহিন ওরফে ভোলা (৬২), বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের সাহেব আলী (৪১), তার স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও দক্ষিণ বারপোতা গ্রামের মনির আহম্মেদ (৪৩)। পুলিশ জানিয়েছেন-জাহাঙ্গীর আলম ও আমির হোসেন আওয়ামীলীগের সক্রিয় সদস্য। তারা পুরাতন মামলার আসামি। এ ছাড়া পাসপোর্ট আইনের মামলায় শাহিন ওরফে ভোলা, মানব পাচার আইনের মামলায় সাহেব আলী ও তার স্ত্রী ফরিদা পারভীন এবং ৫৪ ধারায় মনির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান-গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।