Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে চিরকুটসহ দু’টি ককটেল উদ্ধার

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৮:১৭:৩৯ পিএম
চুড়ামনকাটিতে বিএনপি নেতার বাড়িতে  চিরকুটসহ দু’টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ি থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল বোমা ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। চিরকুটে ওই বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যদের মাঝে আতংক ও উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা। ভুক্তভোগী বিএনপি নেতা শিমুল হোসেন বলেন, ‘সকালে বাড়ির উঠানের একপাশে দুটি লাল টেপের জর্দার কৌঠা সাদৃশ্য বস্তু দেখতে পাই। একটু কাছেই যেয়ে দেখি এগুলো ককটেল সাদৃশ্য। পরে পুলিশকে খবর দিলে তারা এসব ককটেল উদ্ধার করে। পরে ককটেলের পাশেই একটি চিরকুট পাওয়ায়। সেখানে দুবৃর্ত্তরা হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা। অভিযোগ করে তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে এই ককটেল ছুড়ে মারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তারাই এই কাজ করছে। দুর্বৃত্তরা আমার বাড়িতে ককটেল বিস্ফারণ ঘটিয়ে আতংক সৃষ্টি ঘটাতে চাইছিলেন। কিন্তু এগুলো বিস্ফারণ ঘটেনি। এই ধরণের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তিনি।’ যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে হাজির হন। এসময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন। পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।’ এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত যশোর শহরে দুটি আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা। রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে। এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। তবে পুলিশের একটি সূত্র বলছে, এসব ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে জেলা পুলিশ। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)