Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রায়নগর

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ০৮:১৭:৩৭ পিএম
শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি  ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রায়নগর

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রায়নগর মিল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রায়নগর মোল্যাপাড়া স্পোর্টিং ক্লাব বনাম বরালিদহা সেলিনা আক্কাস ফুটবল একাডেমির মধ্যকার ফাইনাল খেলায় রায়নগর মোল্যাপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বরালিদহা সেলিনা আক্কাস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রকৌশলী মো. সোহাগ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু, নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খাঁন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)