Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে মোটরসাইকেল কেড়ে নিলো সাবেক ইউপি সদস্যর প্রাণ

এখন সময়: শুক্রবার, ১৩ নভেম্বর , ২০২৬, ১০:১৮:১২ পিএম
রাজগঞ্জে মোটরসাইকেল কেড়ে  নিলো সাবেক ইউপি সদস্যর প্রাণ

জসিম উদ্দিন, রাজগঞ্জ : মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য সুরোত আলী (৫৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহাপুর গ্রামের মৃত মাহাতাব মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, তিনি শুক্রবার বিকালে বাড়ি থেকে শাহাপুর স্কুল মোড়ের দিকে আসছিলেন। এসময় রাজগঞ্জ থেকে ত্রিমোহিনী সড়কের শাহাপুর স্কুল মোড়ে আসলে পিছন থেকে দ্রুতগামি একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে পিচের রাস্তায় উপর পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এঘটনায় বিক্ষুব্ধ জনগণ চালকসহ মোটরসাইকেলটি আটক করে। সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)