Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:৩৭:৫৫ পিএম
শ্রীপুরে জাতীয় যুব দিবসে খেলার মাঠ  পরিষ্কার পরিচ্ছন্নতাকরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে শ্রীপুর প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতা করণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে যুবদের উৎপাদিত পণ্য পরিদর্শন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা প্রকৌশলী মো. আবুল ফজেল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বিধান দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)