Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর , ২০২৬, ০২:৩১:৪২ পিএম
মহেশপুরে ধানক্ষেত থেকে  অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী চাপাতলা গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার কুসমপুর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামের ইসমাইলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের ধানক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে লাশটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ জানায়, লাশটির পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)