Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউ’র ইংরেজি বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৪:৫১:৫৩ পিএম
কেকেবিএইউ’র ইংরেজি বিভাগের  উদ্যোগে অভিভাবক সমাবেশ

প্রেসবিজ্ঞপ্তি : মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইংরেজি বিভাগ ও কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘অভিভাবক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। পরে তিনি বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের মেডেল ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান এবং ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। ইংরেজি বিভাগের প্রধান (ইন-চার্জ) সাদিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভাগের একাডেমিক কার্যক্রম, পাঠদান, গবেষণা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইবাদত খান, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের প্রসংশা করেন। বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও সার্বিক উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)