Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু

এখন সময়: বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৯:১৮:১৯ পিএম
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায়  আহত কৃষকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষক মো: গফফার মোল্যা (৬০) মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা শহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গফফার মোল্যা উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ইসমাইল মোল্যার ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গত শুক্রবার ( ৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে চা পান শেষে নিজ বাড়ি ঈশানগাতী ফিরছিলেন কৃষক গফফার মোল্যা। ফেরার পথে ঢাকা-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাস ষ্ট্যান্ডের অদূরে যশোরগামী একটি মোটরসাইকেল সজরে ধাক্কা দেয় গফফার মোল্যাকে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত গফফারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে মো: গাফফার মোল্যার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)