Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৬:৩২:০৫ পিএম
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন  ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ধারাবাহিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ৪ নভেম্বর বুধবার সকালে পৌরসভা বিশেষ পরিচ্ছন্ন ক্যাম্পেইন এর আয়োজন করে। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর সহযোগিতায় পরিচ্ছন্নতা সংক্রান্ত এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি টাউন মাধ্যমিক বিদ্যালয় হতে নবপল্লী সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশে এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা ফেলা বন্ধ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য এলাকাবাসীর প্রতি নির্দেশনা দেয়া হয়। ক্যাম্পেইন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধি সুমন সাহা, নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)