কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান বলেছেন, আজকের পর থেকে সুন্দরপুর দূর্গাপুর গ্রামে কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ঠাই হবে না। তাদেরকে ঝেটিয়ে বিদায় করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে ভয় করলে তাদের দল করার দরকার নেই। মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতীকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শুক্রবার ( ৬ নভেম্বর) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালেয় মাঠে মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামুলক সমাবেশে এসব কথা বলেন । রাশেদ খান বলেন, ,নারীদের প্রতি সন্মান করতে হবে। নির্ষাতন, বাল্য বিবাহ ও যৌতুক বন্ধ করতে হবে। তিনি বলেন, ইসলামে বহু বিবাহ জায়েজ থাকলেও অকারনে তা করা যাবে না। অনলাইন জুয়া সমাজকে ধবংশ করছে। জুয়ার সাথে যারা জড়িত থাকলে তাদেরকেও চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ্দ করতে হবে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক এ সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির জৈষ্ট নেতা তবিবর রহমান মিনি, ডাঃ নুরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।