Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহেশপুরে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর , ২০২৬, ০২:৩১:৪০ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে  মহেশপুরে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নুরুজ্জামান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)