Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে সরকারি আর্থিক সহায়তা প্রদান

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:০২:০৬ এম
কালীগঞ্জে ২৫ জন অসহায় ব্যক্তিকে  সরকারি আর্থিক সহায়তা প্রদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তিকে সরকারী মাঝে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের কলাহাটা রোডে সংসদ সদস্যের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব ওই অনুদানের চেক বিতরণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ২ লাখ ৫০ হাজার টাকা ২৫ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)