Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর , ২০২৬, ০২:৩১:৪২ পিএম
মহেশপুরে জাতীয় সমবায় দিবসে  র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : “করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মহেশপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পূর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে ১০০ সমবায়ীদের মধ্যে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)