Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:২৮ এম
বেনাপোলে ছাত্রলীগ  নেতাসহ গ্রেপ্তার ৩

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দক্ষিণ ঘিবা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমরান নাজির আকাশ (২৬)। তিনি বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুরোনো একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের শাহাজাহান শেখের ছেলে মামুন শেখ (২৮) এবং ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত গফ্ফারের ছেলে রাকিব। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তার তিনজনকে পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)