Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর পাঁচবাকাবর্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুরি’, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ১২:২৬:৫৫ পিএম
কেশবপুর পাঁচবাকাবর্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুরি’, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ১২টি সিলিং ফ্যান, ১৪টি পানির কল, একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। সোমবার ভোররাত ২টা থেকে ৪ টার মধ্যে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাঁকাবরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিয়াদ আরেফিন জানান, কালীপূজা উপলক্ষে ৮ নভেম্বর বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায় লাগানো ছিটকনির হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষের তালা খুলে বিআরবি কোম্পানির ১২টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। এ ছাড়া বিদ্যালয়ের ওয়াশ ব্লক থেকে ১৪টি পানির কল, অফিস কক্ষ থেকে একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে পালিয়ে যায়। চুরির খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)