Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন জাতীয় কবি নজরুল ইসলাম পদক

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ১২:২৬:৫৫ পিএম
কেশবপুরে দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন  জাতীয় কবি নজরুল ইসলাম পদক

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে দেশের পাঁচ গুণিজন পাচ্ছেন এ বছরের বাসাসেস ‘জাতীয় কবি নজরুল ইসলাম পদক’। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল ইসলাম পদক-২০২৬ প্রদান করছে। সোমবার কেশবপুর চারুপীঠ একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে বাসাসেস প্রবর্তিত এ বছরের জাতীয় কবি নজরুল পদক প্রাপ্ত ৫ গুণীজনের নাম ঘোষনা করেন। পদক প্রাপ্তরা হলেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ রিজাউল ইসলাম (প্রবন্ধ-গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মোঃ মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) ও মোঃ রেজাউল করিম (র্র্র্আর্থ-সামাজিক উন্নয়ন)। ‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর রোববার বিকেলে কেশবপুর শহরে সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হবে। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে আসছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)