Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ৪ হাজার ৯শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর , ২০২৬, ০৬:৪৭:৩০ এম
কলারোয়ায় ৪ হাজার ৯শ’ কৃষকের  মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষার বীজ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষা, মুগ ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও আবাদি জমির সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)