Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ার বেত্রবতী সেতু এখন রাতেও আলোকিত

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৯:০৯:৩০ পিএম
কলারোয়ার বেত্রবতী সেতু  এখন রাতেও আলোকিত

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ত বেত্রবতী নদীর পাকা সেতুটি নির্মাণের প্রায় দেড় বছর পর অবশেষে আলোকিত হলো। দীর্ঘদিন রাতের আঁধারে থাকা সেতুটিতে সোমবার কলারোয়া পৌর কর্তৃপক্ষ ৮টি সোলার সড়কবাতি স্থাপন করেছে। এতে সন্ধ্যার পরই বদলে গেছে সেতুটির দৃশ্যপট। আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো সেতু। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্মাণের পর দিনের বেলায় বেত্রবতী সেতুটি দৃষ্টিনন্দন হলেও রাত নামলেই সেতুটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যেত। সড়কবাতি না থাকায় পথচারী ও যানবাহন চালকদের চলাচলে যেমন দুর্ভোগ হতো, তেমনি সেতুটির নিরাপত্তা নিয়েও ছিল উদ্বেগ। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে এ অবস্থার মধ্যেই চলাচল করতে হয়েছে সেতু ব্যবহারকারীদের। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামকে জানানো হলে তিনি নিজে সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরে সেতুর ওপর সড়কবাতি স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার কলারোয়া পৌর কর্তৃপক্ষ বেত্রবতী সেতুর ওপর ৮টি সোলার সড়কবাতি স্থাপন করে। প্রতিটি বাতির খুঁটিতে রয়েছে ছয়টি করে লাইট। সোমবার সন্ধ্যায় বাতিগুলো চালু করা হলে মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে পুরো সেতু। সেতুতে সড়কবাতি স্থাপনের ফলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পৌরসভার মির্জাপুরের বাসিন্দা সোহেল হোসেন বলেন, রাতে সেতু পারাপারে এখন আর আগের মতো অন্ধকার ও নিরাপত্তাহীনতার অনুভূতি থাকবে না। সড়কবাতি স্থাপনের মধ্য দিয়ে বেত্রবতী সেতুর রাতের অন্ধকার স্থায়ীভাবে দূর হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম বলেন, পৌরসভার উন্নয়নকল্পে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে উন্নয়নকাজ চলমানও রয়েছে। পৌরবাসীর প্রয়োজন এমন সকল উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)