Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী হরিণ শিকারী আটক

এখন সময়: সোমবার, ২৩ নভেম্বর , ২০২৬, ০৯:০৯:২৯ পিএম
সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী  হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রাস উৎসবে পূণ্যার্থীর ছদ্মবশে যাওয়া বিশ্বজিৎ রায় (২৫) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বন রক্ষীরা। সোমবার ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। আটক শিকারি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাষ রায়ের ছেলে বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানিয়েছেন, পূণ্যার্থীবেশে পাঁচ হরিণ শিকারি কুতুবখালীর গহীন বনে ফাঁদ গেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আলোরকোলের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ফাঁদ ঘফেলে পালানোর চেষ্টা করলে বিশ্বজিৎকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা। পলাতক শিকারিরা হলেন জুথি মন্ডল, বিপ্লব মন্ডল, খুদিরাম মন্ডল ও প্রিতম গোলদার। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আরো জানান, আটক শিকারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুবলার চরে রাস পূর্ণিমার পূজায় পূণ্যার্থী হিসেবে এসেছিলেন। আটক ও পলাতক শিকারিদের নামে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)