কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মকবুল হোসেন মুকুল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুল ইসলাম বিপুল, আব্দুল হালিম অটল প্রমুখ। বিক্ষোভ মিছিল টি পৌঁছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়েছে।