Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৭:০৪:৪৩ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার জোহরবাদ কুশুলিয়া গ্রামে বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বীরমুক্তিযোদ্ধা জোবেদ আলী গাজী বুধবার বিকেলে বাইসাইকেলযোগে কুশুলিয়া হাটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি, স্ত্রী, সন্তানসহ বহু স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)