Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ০১:২৩:৫৪ এম
শার্শা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন। সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস ও মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী উপস্থিত ছিলেন। এছাড়া ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জব্বার সরদার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাদের খান, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সভায় উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকরাজ হোসেন রাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জাহিদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নাজমুল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন। সভায় বক্তারা চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)