Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ০৭:৪৪:০০ এম

প্রেসবিজ্ঞপ্তি : যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক উপকমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরাম আহ্বায়ক মাহমুদ সোহেল। সভা পরিচালনা করেন সদস্য সচিব নাজিম উদ দৌলা। গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আহসান কবীর তুষারকে। এ কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান। সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এ কমিটিতে এনামুল হুসাইন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি থাকতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল¬াহকে। কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন আহমেদ। সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে এ সব উপকমিটিকে চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং সুধী শুভাকাক্সক্ষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে দ্রুত দুটি পৃথক আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)