কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ওই সমস্ত ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক (অবঃ) আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস , পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক তাজামুল ইসলাম দিপু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।