Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পিআইবির উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ০৭:৪৪:০০ এম

নিজস্ব প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও প্রেসক্লাব যশোরের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শেষ হয়েছে। যশোর পিটিআই অডিটোরিয়ামে রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়। দৈনিক আমার দেশ’র ডেপুটি এডিটর সুলতান মাহমুদ অংশগ্রহণকারী সাংবাদিকদের নির্বাচন কমিশনের দেয়া দিকনির্দেশনা তুলে ধরেন। প্রথম দিনে (১৮ জানুয়ারি) আলোচনা করেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, সুবর্ণভূমি সম্পাদক ও আমার দেশের সিনিয়র রিপোর্টার আহসান কবীর, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি মুনির চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)