Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুন : সাবেক এমপি হাবিব

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০৩:১৬:৩৫ এম

কলারোয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। রোববার বিকেলে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। কুশোডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, রবিউল ইসলাম ও ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আনিছুর রহমান, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)