Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর মঙ্গলকোট হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহাবের ইন্তেকাল

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:৫০:৩১ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা বাউশলা গ্রামের বাসিন্দা মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং কেশবপুর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক বাহারুল আলমের পিতা হাজী আব্দুল ওয়াহাব মাদরাসার এতিমখানা ও মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল ওয়াহাব মোড়ল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারে সদস্য সিয়াম হোসেন জানান- আমার দাদু ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাতের বরকতময় রাতে তিনি ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ১১ টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে তার দফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। তিনি মরহুমের শোকে সপ্তাহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)