কলারোয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়ার সোনাবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্য রাখেন। সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া ও সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, কলারোয়া বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু ও জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, আব্দুর রউফ বিশ্বাস, মাহফুজার রহমান, আমানুর রহমান, মাস্টার আজিজুর রহমান, আশরাফুজ্জামান মন্টু উপজেলা তাঁতিদলের আহবায়ক আব্দুল জলিল, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদল নেতা আবু জাফর, শফিউল আলমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মঙ্গলবার বিকেলে কলারোয়ার দেয়াড়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত বিএনপির অনুরূপ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।