Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে যশোরে ইফা’র আলোচনাসভা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৩:২০ এম

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার “লাইলাতুল বরাত বা শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা বলেন- আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের জন্য শবে বরাত এক অনন্য রাত। এই রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শবে বরাত মানুষের আমলনামা পর্যালোচনার একটি বিশেষ সময়, যেখানে আল¬াহ তার বান্দাদের প্রতি রহমতের দরজা খুলে দেন। তাই এই রাতে গাফিলতি না করে ইবাদতে মশগুল থাকা উচিত। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জিলা স্কুল মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী ও মোহাম্মদ সোলাইমান। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন বেড়বাড়ি জামে মসজিদ ও মুথুরাপুর জামে মসজিদের মাওলানা শাহজান, যা উপস্থিত মুসল্লিদের হৃদয়ে ধর্মীয় আবহ সৃষ্টি করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)