Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষের প্রার্থী অমিতকে ভোট দেয়ার আহবান টুকুনের

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৯:১৫ এম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অমিতের পক্ষে মতবিনিময় সভা দুপুরে প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যশোর জেলা অটো রিকসা ও-ভ্যান মালিক ও শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। যশোর জেলা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা ও জেলা রিকসা ভ্যান শ্রমিক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ভোট দেয়ার আহবান জানান টুকুন। সভায় যশোর শহরের অটো রিকসা-ভ্যান শ্রমিক ও মালিক ঐক্যপরিষদের কয়েকশ’ সদস্য উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)