Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় সরকারি গার্লস স্কুলে পিঠাপুলের উৎসব পালন

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:১০:৪২ এম

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আঙিনায় প্রতিবছরের ন্যায় এবারও মঙ্গলবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব পালন করা হয়েছে। ৫টি স্টলে ২০/২৫ প্রকার পিঠার প্রদর্শনী করা হয়। স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এদিন সংরক্ষিত স্কুল ক্যাম্পাসটি সাধারণের জন্য ছিলো উন্মুক্ত। ফলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পিঠা উৎসবে মিলিত হয়। পিঠাপুলের মধ্যে ছিলো পাটিসাপটা, পানতোয়া, কুলি পিঠা, সুজি রস ভরা পিঠা, দুধকুলি, নকশী পিঠা, বরফি, চিতই পিঠা, মোমো, কেকসহ বাহারি রঙের বিভিন্ন সুস্বাধু পিঠা। এ বিষয় ১০ম শ্রেণির ছাত্রী হাসি আক্তার জানায়, ‘এবছর পিঠা উৎসব অনেকটা আনন্দঘর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই দিনটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের ও স্মরণীয় এক অভিজ্ঞতা। নানা রকম পিঠার স্বাদ, রঙিন আয়োজন আর সবার হাসি আনন্দ মিলিয়ে উৎসবটা সত্যিই প্রাণবন্ত হয়ে উঠেছিল। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দীন বলেন, ‘আমরা স্কুলে প্রতিবছর শীতকালিন এই পিঠা উৎসবের আয়োজন করি। এতে সকলের মাঝে একটা নতুন আমেজ সৃষ্টি হয়।’ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রতন বিশ্বাস, ভারত চন্দ্র সরদার, বিবেকানন্দ জোদ্দার, অনুপম কুমার মন্ডল, রবীন্দ্র নাথ মন্ডল, মোঃ মারুফুর রহমান, গওছল কবির, মোঃ তৈয়েবুর রহমান, ফাত্তাহ মোল্যাসহ শিক্ষার্থীদের মধ্যে শোয়ারা মানরজান অহনা, লাবিয়া আক্তার অনন্যা, দিঘী, জুঁই জান্নাত, নুসরাত জাহান রোদেলা, বৃষ্টি, মরিয়াম সুলতানা, আতিকা রহমান, মুনিয়া ইসলাম মীম, স্বার্ণালী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)