Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোবারকগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৯:১৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা প্রায় দুই ঘণ্টাব্যাপী ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের প্রকৌশল বিভাগ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের এসএসএই ও ওয়ে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পে-কমিশনের সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একই দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজ করার পরও ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বক্তব্য রাখেন মোবারকগঞ্জ রেল স্টেশনের কিম্যান ফোর নাজমুল হোসেন, মেট আকরাম হোসেন, হেড ট্রলি ম্যান আরিফুল রহমান, ওয়েটম্যান ফোর আশিকুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)