Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বীর মুক্তিযোদ্ধা শহীদ মোশাররফ হোসেনের হত্যাবার্ষিকীতে আলোচনাসভা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৮:০২ এম

নিজস্ব প্রতিবেদক : জাসদের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মোশাররফ হোসেন এল এল বির ৫২ তম হত্যা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর জেলা জাসদের আয়োজনে এবং শহরের গাড়িখানা সড়কস্থ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সহ সভাপতি শাজাহান সরদার, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাসদ নেতা রবিউল ইসলাম, মতিউর রহমান পপি, জাতীয় যুব জোটের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল প্রমুখ। স্মরণসভা সঞ্চালনা করেন জাসদ পৌর কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর। আলোচনা সভার শুরুতে প্রয়াত মোশাররফ হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকালে কারবালা কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাসদ নেতৃবৃন্দ ঘোপ কবরস্থানে গিয়ে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারিতে কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত বাসে পেট্রল বোমায় নিহত নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)