নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : আর মাত্র বাকি ৭ দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের। ইতিমধ্যে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ৩ বারের সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি প্রতিটা ইউনিয়নের সভা সমাবেশ শুরু করেছেন। এবং উপজেলা বিএনপির নেতারা বাজারে বাজারে দোকানে দোকানে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ধানের শীষের পোস্টার বিতরণ করছেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর বাজার ও বাসস্ট্যান্ডের দোকানে দাকোনে ও বিভিন্ন যানবাহনে ভোট চেয়ে ধানের শীষের পোস্টার বিতরণ বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,মাজেদুজ্জামান কাজল, ওয়ার্ড বিএসপির সভাপতি মিজানুর রহমান জিয়া প্রমুখ।