Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হেনস্তার প্রতিবাদে চৌগাছায় জামায়াতের নারীকর্মীদের বিক্ষোভ সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:২৯:৪৪ এম

চৌগাছা প্রতিনিধি : চৌগাছা-ঝিকরগাছাসহ দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে চৌগাছায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নারীকর্মীরা। এতে জামায়াতের নারী শাখার অন্তত দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের চৌগাছা নারী শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নারী কর্মীদের বিক্ষোভ মিছিলটি চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে চৌগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা সেক্রেটারী মাওলানা নূরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান। সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সহধর্মীনি মিসেস নাসরিন ফরিদ, জামায়াতের যশোর-কুষ্টিয়া মহিলা বিভাগের অঞ্চল পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, যশোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী সেলিনা খাতুন, জেলা কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার লাইলি, ঝিকরগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী তহমিনা খাতুন শিখা প্রমুখ। বক্তারা বলেন- জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা জামায়াতের নারী কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন ও হেনস্থা করছেন। গত কিছুদিন আগে উপজেলার মুক্তারপুরে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ভাইয়েরা তাকে হেনস্তা করেন, শারিরিকভাবে লাঞ্চিত করেন। এমনকি তার মোবাইল-ভ্যানিটি ব্যাগ কেড়ে নিয়ে পরে মুচলেকা দিয়ে তাকে মোবাইল-ভ্যানিটি ব্যাগ ফেরৎ দেন। এরআগে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি সাবেক জাতীয় পার্টি নেতা শফি উদ্দিনের নেতৃত্বে নারী কর্মীদের হেনস্তা করা হয়। সর্বশেষ মঙ্গলবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে জামায়াতের নারী কর্মীরা ভোট প্রার্থনা করতে গেলে তাদের হেনস্তা করেন প্রতিপক্ষের ভাইয়েরা। জামায়াতের নারী নেত্রীরা বলেন- এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এর জবাব দেয়া হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন- প্রশাসনের ব্যর্থতায় আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা আমাদের নারী কর্মীদের এভাবে হেনস্তা করার সাহস দেখাচ্ছেন। আপনারা যেমন করছেন, আমাদের স্বামীরাও যদি বিপরীতে জবাব দেন তাহলে যে কোন পরিস্থিতির জন্য আপনাদের জবাবদিহি করতে হবে। এদিকে সমাবেশে আসার পথে কয়েকটি গাড়ি চৌগাছা-ঝিকরগাছা সড়কের ফতেপুর বটতলা মোড়ে বিএনপির কর্মীরা আটকে দেয়ার অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাড়িগুলি ছেড়ে দিলে তারা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)