প্রেসবিজ্ঞপ্তি : জয়তী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রয়াত মো. আজাদুল কবির আরজু-এর স্মৃতিচারণ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকালে জয়তী সোসাইটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জয়তী সোসাইটি আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। অনুষ্ঠানের শুরুতে আজাদুল কবির আরজুর কর্মময় জীবন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মরহুম আজাদুল কবির আরজু-র স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, প্রোগ্রাম ডিরেক্টর কাজী মাজেদ নেওয়াজ, পরিচালক ঋণ কর্মসূচি আজিজুল হক, আজাদুল কবির আরজুর মেয়ে নিবেদিতা নার্গিস, সমাজসেবক ডাঃ নাজিমুদ্দিন মোল্লা, আজাদুল কবির আরজুর অনুজ হারুন অর রশিদ, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ, উপ-পরিচালক (প্রশাসন) টমাস বিশ্বাস, জয়তী সোসাইটির ৬০উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য মবিনুল ইসলাম মবিন, পরিতোষ কুমার বিশ্বাস, ফাইন্যান্স ম্যানেজার অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম লাল্টু, ম্যানেজার (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, নূরজাহান আক্তার, স্বাস্থ্য ম্যানেজার শামীমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
স্মৃতিচারণে বক্তারা বলেন, আজাদুল কবির আরজু ছিলেন একটি মহাকাব্য। তিনি সুন্দর একটি ভবিষ্যত রচনা করে দিয়ে গেছেন। এ মহাকাব্য পড়তে হবে, জানতে হবে। নতুন প্রজন্ম প্রজন্ম এর বাইরে যেতে পারবে না। জীবদ্দশায় মানুষ তার কাছ থেকে শিখেছে জেনেছে, তার মৃত্যুর পরেও মানুষ তার কাছ থেকে জানছে এবং শিখছে।
অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশন ও জয়তী সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালন করেন জয়তী সোসাইটির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম লাল্টু।