Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবের নির্বাচনী জনসভা

এখন সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:৪৮:২৭ এম

কলারোয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব শুক্রবার বিকেলে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল ময়দানে যুগিখালি ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন । যুগিখালি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান পলাশ, যুবদল নেতা আসাদুজ্জামানসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)