Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে রংধনুর মতো বসবাস করবো : জয়ন্ত কুন্ডু

এখন সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০৬:২৫ এম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন- আকাশে রঙধনুর যেমন সাতটি রঙ পাশাপাশি থাকে, বিএনপি ক্ষমতায় এলে এ দেশের মানুষ তেমনি পাশাপাশি বসবাস করবে। একটি দল ধর্মকে ব্যবহার করে এদেশের সাধারণ মানুষকে বোকা বানাতে চায়। তাদের সে আশা এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)