Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পহেলা বৈশাখে বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০১:৩৯:০৫ এম

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ সকল প্রশাসনিক কার্যক্রমও স্থগিত থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান। তিনি জানান, আগামী বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চলবে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন- পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে যাতায়াতে কোনো প্রভাব পড়বে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)