Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সাংবাদিকের বাড়িতে চেতনানাশক স্প্রে করে লুট

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০১:১৭:৪০ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সাংবাদিকের বাড়িতে চেতনানাশক স্প্রে করে মালামাল লুট করে নিয়ে গেছে। পরিবারের সকল সদস্যের এখনো চেতনা ফেরেনি। কেশবপুর উপজেলার দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম এর (কেশবপুর সরকারি হাসপাতালের পিছনে বাসা) বাড়িতে শনিবার গভীর রাতে দুঃসম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে বিগত ৪/৫ মাস পূর্ব থেকে পরিবারের সকলের সাথে একটি সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার গভীর রাতে সে বগুড়া শহর থেকে বাসযোগে কেশবপুর সরকারি হাসপাতালের পিছনে আমার বাসায় আসে। শনিবার সারাদিন পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতায় সখ্যতা গড়ে তোলে। রোববার সন্ধ্যায় আসমা ওরফে রিয়া নামের একটি মেয়েকে সাথে নিয়ে কেশবপুর শহরে বেড়াতে যায় এবং এসময় তারা কিছু হালকা নাস্তা কিনে বাড়িতে ফিরে আসে এবং ওই নাস্তা পরিবারের সকল সদস্যদের খেতে দিয়েছিল। সকালে চেতনা ফিরে দেখি তারা কেউই বাসায় নেই। এসময় তারা পরিবারের যাবতীয় মুল্যবান সোনা গহনা এমনকি মূল্যবান শাড়ি কাপড় নিয়ে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের পাওয়া যায়নি। ছেলেটির নাম মেহেদী বগুড়া শহরে বাড়ি, আর মেয়েটির নাম আসমা ওরফে রিয়া (২৬)। সে পাঁজিয়া বাজারের পাশে মতিয়ার রহমান সরদারের পুত্রবধু। তার স্বামী ও শ্বশুরও তাদেরকে খুঁজে পাচ্ছে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)