Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

এখন সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০১:৩৭:৩৬ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর অনুমান ২টার দিকে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজীকে (৬০) আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০, তারিখ ১৩ এপ্রিল ২০২৬। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। দুপুরের দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পেয়ে আসামী বাবুলকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)